শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সার্চ কমিটির বৈঠক বসছে আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ রোববার। সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এই বৈঠকের আহ্বান করেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় এই তথ্য। আজ (রোববার) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সার্চ কমিটির প্রথম বৈঠকে নির্বাচন কমিশন গঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে বলেও জানা গেছে।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

আপিল বিভাগের বিচারক ওবায়দুল হাসানকে সভাপতি করে নির্মিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক হলেন- সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023