বগুড়া সদর উপজেলার নামুজায় দিন-দুপুরে গরু চুরি করে পালানোর সময় জনতা কর্তৃক এক যুবক ধৃত অতঃপর পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের ছালামত আলীর পুত্র নাইম ইসলাম (২৭) কর্তৃক একই গ্রামের মৃত আলীম উদ্দিনের পুত্র বুলু সাকিদারের ১টি বোকনা গরু গত ৫ ফেব্রæয়ারি (শনিবার) দিন দুপুরে চুরি করে পালানোর সময় পার্শ্ববর্তী বুড়িগঞ্জ ইউপির ময়নাদদিঘী নামক স্থানে জনতা কর্তৃক চোরই গরুসহ ধৃত হয়। পরে কৃত নাইম-কে বগুড়া সদর থানার এসআই জাকির আল-আহসানের নিকট সোপর্দ করা হয়।