শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

নতুন করে আর বিধিনিষেধ নয়: স্বাস্থ্যের ডিজি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নতুন করে আর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ডিজি আরও বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রদানের জায়গা। এখানে স্বাস্থ্যসেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর চাপ বেশি। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচণ্ড শীতেও রোগীদের মেঝেতে রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।’

পরে হাসপাতালের নতুন বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়াসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023