শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

ফেনীর সোনাগাজীতে বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবার নাম ইমাম হোসেন মিসকিন (৪৫)। শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগীর বাবাসহ দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ওই শিশুর মা।

অভিযুক্ত মিসকিন উপজেলার চর সাহাভিকারি গ্রামের মিসকিন বাড়ির এনায়েত উল্যাহ এর ছেলে। অপর অভিযুক্ত হলেন, চক দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।

এই তথ্য নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম সরকার বলেন, ‘বাদীর এজাহার এফআইআর করা হয়েছে। ভুক্তভোগী শিশু নিজেই ফেনীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম এর আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023