শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ঋণগ্রস্ত নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক নারী (৫০)। শাহানাজ বেগম নামের ওই নারী ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

এলাকাবাসী জানায়, ইউনিয়ন পরিষদের কর্মসূচি প্রকল্পের কর্মী হিসেবে কাজ করতেন শাহানাজ বেগম। তিনি এনজিওসহ একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারছিলেন না। এসব ঋণের বিপরীতে তাকে সাপ্তাহিক কিস্তি দিতে হতো। কিন্তু কয়েকদিন ধরে ঋণের কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে হতাশায় ভুগছিলেন শাহানাজ।

এ অবস্থায় আজ সকাল ৮টার দিকে গোপনে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন শাহানাজ। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023