আজ ‘নায়িকার সন্ধানে’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

নাটক নির্মাণ করতে গিয়ে মিডিয়ায় এতো নায়িকা থাকতেও নায়িকা সংকটে পড়েছেন অভিনেতা আ খ ম হাসান। কারণ, জনপ্রিয় কোনো অভিনেত্রীকে নিয়ে তিনি নাটক নির্মাণ না করে, নতুন মুখ নিয়ে কাজটি সম্পন্ন করতে চাচ্ছেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘নায়িকার সন্ধানে’।

আ খ ম হাসান বলেন, ‘আমাদের নাট্য জগতের বাস্তব অভিজ্ঞতার আলোকে খুবই সুন্দর একটি গল্পে এটি নির্মিত হয়েছে। যেখানে পরিচালকের ভূমিকায় আমাকে দেখা যাবে। মিডিয়ায় পরিচালকদের নাটক নির্মাণ করতে গিয়ে যে নানান পরিস্থিতির শিকার হতে হয়, গল্পটি তারই বাস্তব একটি রূপ।’

রাজীব মণি দাসের রচনায় ‘নায়িকার সন্ধানে’ নির্মাণ করেছেন জাদু ফরিদ। তিনি জানান, গত ২১ জানুয়ারি উত্তরায় এর শুটিং শেষ হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সঞ্জয় রাজ, মুমু, আহমেদ সাজু, আফরোজা হোসেন, নিথর মাহবুব, এবি রশিদ, মোশাররফ হোসেন, সাদমান রানা, মিথিলা রহমান, মুন পেনহেইরো ও জাকিয়া রহমান।
নির্মাতা জাদু ফরিদ বলেন, ‘মিডিয়ার মানুষ হয়ে মিডিয়ারই গল্প নিয়ে কাজটি করে আমি খুবই আনন্দিত। বর্তমান দর্শকের কথা মাথায় রেখে গল্পটি নির্মাণ করা হয়েছে।’

নির্মাতা জানান, আজ বিকেল ৩টা পাঁচ মিনিটে ‘নায়িকার সন্ধানে’ প্রচার হবে চ্যানেল আইয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023