শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক বেশ দৃঢ় এবং পুরনো। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়ান ফেডারেশন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। পাকিস্তান-চীন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাশিয়ার সেই অবস্থান বাঙালি জাতিকে সাহস জুগিয়েছে। এই সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ঢাকায় রাশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

শুভেচ্ছাবার্তায় পুতিন লিখেছেন, ‘আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। মস্কো ও ঢাকার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার যে নিরন্তর সম্পর্ক গড়ে উঠছে তার অর্ধশতাব্দী পেরিয়ে গেছে।’

দুই দেশের যৌথ প্রচেষ্টায় ঢাকা ও মস্কোর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বাংলাদেশের জন্মের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন। পরের দিন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনেও অবদান রেখেছে দেশটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু বড় বড় প্রকল্পেও অর্থায়ন করেছে রাশিয়া।

এই সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার ব্যাপারে প্রত্যয়ী পুতিন।

তিনি লিখেছেন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পারব।

‘আমি আন্তরিকভাবে আপনাদের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। সেই সঙ্গে সমস্ত বাংলাদেশের নাগরিকদেরও শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023