শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ডিবির জ্যাকেটে নতুন প্রযুক্তি, স্ক্যান করলে মিলবে পরিচয়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে আসছে পরিবর্তন। প্রতারক চক্র এখন আর ভুয়া ডিবি সেজে প্রতারণা করতে পারবে না। এখন ডিবি সদস্যদের জ্যাকেট এ থাকা কিউআর কোড স্ক্যানেই জানা যাবে আসল ডিবি নাকি নকল ডিবি। জানা গেছে, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

মঙ্গলবার ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। বামে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে ইংরেজিতে কেবলই ‘ডিবি, ডিএমপি’ লেখা থাকে।

হাফিজ বলেন, সাধারণ ইউনিফর্ম থাকায় প্রতারক ও অপরাধীরা সহজেই এমন ইউনিফর্ম তৈরি করে ভুয়া ডিবি সেজে ছিনতাই, ডাকাতি, অপহরণের মতো বড় বড় অপরাধ সংঘটিত করছে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই এ পরিবর্তন আনা হচ্ছে ডিবির পোশাক।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার বলেন, কেউ যেন ভুয়া ডিবি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য নতুন পোশাক তৈরি হচ্ছে। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন আরও কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, এতে করে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

ডিবি সূত্রে জানা যায়, অনেক সময় ডিবির জ্যাকেট নিয়ে মানুষ প্রতারণা করছে। ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করছে। কিন্তু দেখা যাচ্ছে, সেসব ঘটনার কিছুই আমরা জানি না কিংবা তারা ডিবির লোকও না। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই ডিবির জ্যাকেট চেঞ্জ করা হচ্ছে। যেন জনগণ জানতে পারে কোনটা ডিবি আর কোনটা ডিবি না।

এরইমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড সম্বলিত জ্যাকেট প্রস্তুতের কাজ চলছে। চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বিশেষ এ পোশাক ডিবি সদস্যদের সরবরাহ করা হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023