শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়া কোলসরদ্বীপুর আলিম মাদ্রসার অবৈধ্য কমিটির গঠন করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

দুপচাঁচিয়া উপজেলা চামরুল ইউনিয়নের কোলসরদ্বীপুর আলিম মাদ্রাসার অবৈধ্য ম্যানেজিং কমিটি গঠন করে ৪টি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সোমবার এলাকাবাসীর পক্ষে আব্দুল আলিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে এমএ মামুন সহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত লিখিত অভিযোগে জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করেন যে, মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা ব্যক্তি স্বার্থে সম্প্রতি গোপনে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করেছেন। কমিটিতে দাতা সদস্য মাইনুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য তারই ভাই মিজানুর রহমান এবং অভিভাবক সদস্যে ভগ্নিপতি রফিকুল ইসলামকে নির্বাচিত করেছেন। পরে মাইনুল ইসলামকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির মাধ্যমে গোপনে তরিঘরি করে চারটি পদে (অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তা কর্মী, আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী) নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেছে। ম্যানেজিং কমিটি গঠন ও নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি গোপন করেই সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ যোগসাজসে তাদের নিকটতম ৪ জনের নিকট থেকে প্রায় ৪০ লাখ টাকার বিনিময়ে উক্ত ৪টি পদে নিয়োগ প্রদানের প্রক্রিয়াও শুরু করেছেন। বিষয়টি এলাকায় প্রকাশ হওয়ার পর থেকে গ্রামের মানুষদের মাঝে ক্ষোভসহ উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগে বিষয়টি তদন্ত করে অবৈধ্য কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্যে প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে  সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে দ্রæত ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023