শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বে করোনা সংক্রমণ ৩৫ কোটি ছাড়ালো

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সারাবিশ্বে প্রতিদিন সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও চার হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৫ হাজার ৬২৭ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ লাখ ১৪ হাজার ৩৩৬ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৫০৪ জনে। এছাড়া সেরে উঠেছেন মোট ২৭ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৮০ জন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ভারতে। বৈশ্বিক সংক্রমণেও সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। একদিনে সেখানে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ১৭১ জন। আর মারা গেছেন ৪৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনের মৃত্যু ও ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার জন।

দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ভারতের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। আর মারা গেছেন ১১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৬২৯ জনের মৃত্যু ও এক কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৩২ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ১ কোটি ১ লাখ ৮৯ হাজার ৩০৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। একই সময়ে মারা গেছেন ৫৭৪ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জন।

মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৬ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৩০ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ১৪৫ জন।

সংক্রমণের তালিকায় এরপরেই রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

এদিকে, বাংলাদেশেও ওমিক্রনের প্রভাবে ফের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। একদিনে শনাক্তের হার ছিল ৩১ শতাংশেরও বেশি। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২২৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023