শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসি নিয়োগের আইন সংসদে উঠছে রোববার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে বহুল আলোচিত খসড়া আইনটি সংসদে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই উঠছে। শনিবার সংসদের রোববারের দিনের সূচি প্রকাশ করেছে সংসদ সচিবালয়। সে প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ রোববার সংসদে তুলে সেটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে। গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন থাকা বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে। সেজন্য গত দুইবারের মতো এবারও তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেন।

সংলাপে অংশ নেয়া প্রায় সবকটি রাজনৈতিক দলই ইসি গঠনে সংবিধানের নির্দেশনার আলোকে আইন এবং বিধিবিধান প্রণয়নের দাবি জানান শেষ দিনে একই দাবি জানায় আওয়ামী লীগও।

একই দিন অর্থাৎ ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির নির্দেশে অনুসন্ধান কমিটি গঠনের সুযোগ রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023