শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভায় ইসি গঠনের আইনের এই খসড়া অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম খসড়া আইনটি অনুমোদনের কথা গণমাধ্যমকে জানান।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছিলেন গত মাসে। সংলাপে আমন্ত্রণ পায় দেশের নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল।

রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নেয় বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টিসহ দেশের নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল।

তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করেননি। আর আজ সংলাপের শেষ দিনে দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করতে।

এদিকে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রায় সবগুলো রাজনৈতিক দলেরই চাওয়া ছিলো আইন তৈরি করে সেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা। তাদের সেই চাহিদার প্রতি সাড়া দিয়েই মন্ত্রিসভায় নির্বাচন কমিশন গঠনের আইনের খসড়া অনুমোদন দিলো।

নতুন এই আইন অনুসারে নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে এবং সরকারি, আধাসরকারি বা বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023