শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বাজারগুলোতে পোশাক রপ্তানিতে ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ১ হাজার ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮৩ শতাংশ বেশি।

তবে পোশাকখাতের রপ্তানির ইতিবাচক ধারা লক্ষ্য করা গেলেও সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলছেন, বিভিন্ন কাঁচামাল ও রাসায়নিক দ্রব্যের বাজার অনেক চড়া। এতে পণ্যের উৎপাদন খরচ বাড়ার সঙ্গে দাম আশানুরূপ পাওয়া যাচ্ছে না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সারাবিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ৭ লাখ ডলারের, যা আগের অর্থবছরের (২০২০-২১) একই সময়ে ছিল ১ হাজার ৫৫৪ কোটি ৫৫ লাখ ৭ হাজার ডলার। অর্থাৎ ৪৩৫ কোটি ডলারের বেশি রপ্তানি বেড়েছে সারাবিশ্বে।

২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) দেশভিত্তিক পোশাক রপ্তানির তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রে ২০২০-২১ অর্থবছরের তুলনায় এসময়ে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছর যুক্তরাষ্ট্রের বাজারে ৪২৩ কোটি ১৬ লাখ ৫ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা তার আগের অর্থবছর ২০২০-২১ সময়ে ছিল ২৯০ কোটি ৮ হাজার ডলার। অর্থাৎ ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ৪৬ (৪৫ দশমিক ৯১) শতাংশ। অর্থবছরের প্রথমার্ধে পোশাকের মোট রপ্তানি ২৮ শতাংশ বেড়েছে।

এছাড়া রপ্তানি বেড়েছে ইউরোপ ও কানাডার বাজারে। ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৮৩ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ। স্পেন, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের প্রায় সব দেশে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া এসময়ে অপ্রচলিত বাজারেও রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ২৬ শতাংশ।

এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, রপ্তানি অনুযায়ী পোশাকখাতের রপ্তানির ইতিবাচক ধারা লক্ষ্য করা গেলেও সামনে অনেক চ্যালেঞ্জ। বিভিন্ন কাঁচামাল যেমন- টেক্সটাইল, পণ্য জাহাজীকরণ খরচ, রং ও রাসায়নিক দ্রব্যের বাজার অনেক চড়া। পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির অনুপাতে পোশাকের দাম সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ছে না।

তিনি বলেন, আমাদের পোশাক রপ্তানির প্রধান বাজারগুলোতে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ সুনামির মতো ছড়িয়ে পড়ছে। কোভিডের সংক্রমণ রোধে ও নিজেদের রক্ষার্থে দেশগুলো বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। ফলে পোশাকের নতুন ও চলমান রপ্তানি আদেশের ওপর প্রভাব পড়ছে।

গত কয়েক মাসের উপাত্ত পর্যালোচনায় শিল্পের অগ্রযাত্রার সম্ভাবনা প্রতীয়মান। কিন্তু নিকট ভবিষ্যতের বাজারের পূর্বাভাস দেওয়া কঠিন, যেহেতু বিশ্বব্যাপী মহামারি থেকে পুনরুদ্ধার এখনো নড়বড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023