মা হ‌চ্ছেন ন্যানসি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি মা হতে চলেছেন। আগামী জুলাইয়ে নবজাতক ঘরে আসতে পারে বলে জানিয়েছেন তার স্বামী মহসিন মেহেদী।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক‌টি ভিডিও শেয়ার ক‌রে ক্যাপশনে স্বামী মহসিন মেহেদীকে অভিনন্দন জানিয়ে ন‌্যান‌সি লিখেছেন, একটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছে যা একান্তই তোমার নিজস্ব।

স্বামী গীতিকার মহসিন মেহেদী বলেন, ‘বাচ্চা আসছে, এটা ভাবাটাও রোমাঞ্চকর এক অনুভূতি। আর এর আগে ন্যানসির সিজারের সময় কিছু জটিলতা হয়েছিল, তাই তার আবারও মা হতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। আমরা সবার জন্য দোয়া চাই, যেন বাচ্চা সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে।’
উ‌ল্লেখ‌্য, গত বছরের আগস্টে পারিবারিক আয়োজনে বি‌য়ে ক‌রেন মহসিন মেহেদী ও ন্যানসি। ন্যানসি এর আগে আরও দুইবার মা হয়েছেন। সন্তানের নাম রোদেলা ও নায়লা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023