শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এনআইডি-জন্মসনদ ছাড়াও টিকা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ছাড়াও টিকা নেওয়ার সুযোগ পাবেন জাতীয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তালিকা প্রস্তুত করে ভ্যাকসিন কার্ডের মাধ্যমে টিকা প্রদানের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া টিকা গ্রহণ করলে ভ্যাকসিন সনদ পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর, এমএনসিঅ্যান্ডএইচ ও করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনার টাক্সফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান প্রসঙ্গে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, জাতীয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষার্থীদের (ও ও এ লেভেল) করোনা ভ্যাকসিন প্রদান করার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে বুথ এবং ঢাকা জেলার জন্য রাজধানীর মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বুথ নির্দিষ্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। তবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত করে ভ্যাকসিন কার্ডের মাধ্যমে টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন ছাড়া টিকা গ্রহণ করলে ভ্যাকসিন সার্টিফিকেট পাবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023