শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে বসুন্ধরার কম্বল পেয়ে খুশি শীতার্তরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

শীতের তীব্রতায় কষ্টে আছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির মানুষ। শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপ।

বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে কুন্দারহাট হাইস্কুল মাঠে শীতার্তদের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরার এইসব কম্বল পেয়ে খুশি শীতার্তরা।

কম্বল পেয়ে ৭২ বছরের বৃদ্ধ আকবর আলী বলেন, ‘হামার অনেক কষ্ট বা। কম্বল প্যায়ে হামি খুচি হসি বাবা। একন এইডা গায়োত দিমু। আল্লাহ তোর ক্যারেক ভালো করুক’।

উপজেলার ভাটগ্রামের ৮২ বছরের জোরিনা বেওয়া কম্বলটা হাতে নিয়ে বলেন, হামি করুনার সময়ও তোমরা হামাক চাল, ডাল, আটা দিছুলু। এখন হামাক আবার কম্বল দিলু। মন থেকে দোওয়া করিচ্চি আল্লাহ তোমাকরোক ভাল করুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। এসময় তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ প্রশংসনীয়। করোনাকালে খাদ্য সহায়তায় পর এবার শীতে কম্বল নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ‘শুভসংঘের এমন ব্যতিক্রম উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।’

আরো উপস্থিত ছিলেন কালের কন্ঠের নন্দীগ্রাম প্রতিনিধি এসএফ ফারুক কামাল, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার সভাপতি হাকীম এমএ মান্নান, সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীব, সাংবাদিক আহাদ আলী প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023