শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো শঙ্কা নেই: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠ ভোটগ্রহণের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিটি নির্বাচনের দায়িত্বে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, যারা রাজনীতি করেন তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন, আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোনো সুবিধা হয় তো হতে পারে, তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথিল্য নেই।

গত ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান সংবাদ সম্মেলন ডেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে নামার ঘোষণা দেন। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রচারণায় নামলে আচরণবিধি লঙ্ঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হয় এমন আচরণবিধি লঙ্ঘন করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023