শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শপথ নিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সদ্য নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ বিচারপতির মধ্যে তিনজন শপথ পাঠ করেছেন। রোববার বেলা পৌনে ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। শপথগ্রহণ করা তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। তাই তার শপথ পরে পাঠ করানো হবে।

সকালে চার বিচারপতির নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের নিয়োগ দেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023