শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দ্বিতীয় বিয়ের জন্য তিন শিশুকে হত্যা!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

দ্বিতীয় বিয়ে করার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন এই ব্যক্তি। কিন্তু তার তিন কন্যা শিশু এই পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিয়ে করতে শেষমেষ নিজের তিন কন্যা শিশুকে হত্যা করেছেন তিনি।

পাকিস্তানে লাহোরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আসলাম নামে এক ব্যক্তি দ্বিতীয় বিয়ে করার জন্য এক নারীকে প্রস্তাব দেন। কিন্তু ওই নারীর পরিবার তার তিন কন্যা শিশু থাকার কারণে প্রস্তাব ফিরিয়ে দেয়।

এর আগে আসলামের স্ত্রী তিনকন্যা শিশু তাহরীম (৯) মালাইকা (৮) এবং মাশাল ফাতিমাকে (৬) স্বামীর কাছে রেখে বাবার বাড়ি চলে যায়।

গত মঙ্গলবার আসলাম জোরপূর্বক দ্বিতীয় বিয়ের জন্য পছন্দকৃত ওই নারীর বাড়ি প্রবেশ করে প্রকাশ্যে গুলি চালায়। এতে মোহাম্মদ রিসায়াত নামে বাড়ির একজন নিহত এবং নারীসহ চারজন আহত হন।

এই মামলায় পুলিশ আসলামকে গ্রেফতার করে।

রিসায়াত হত্যার পর আসলাম গ্রেফতার হলে তার স্ত্রী তিন শিশুকে দেখতে যান। কিন্তু গিয়ে তাদের খুঁজে পান না।

এরপর মেট্টো পুলিশ স্টেশনে তিনি এই ঘটনা জানান। পুলিশ আসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিন শিশুকে হত্যার ঘটনা বেরিয়ে আসে। আসলাম তিন কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যার পর তাদেরকে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন।

শুক্রবার ডুবুরিরা শিশু ফাতিমার লাশ উদ্ধার করে। বাকি দুই বোন ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের উদ্ধারে ডুবুরিদের উদ্ধার কার্যক্রম চলছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023