শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাতারের ভ্রমণ নীতির ব্যতিক্রমী লাল তালিকায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ ৯টি দেশকে কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশটির মিনিস্ট্রি অব পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে ‘কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ’ তালিকায় বাংলাদেশের নাম রেখেছে।

ঢাকায় সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এ তালিকার কারণে বাংলাদেশ থেকে আসা যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি করা হয় কোভিড সংক্রান্ত প্রটোকল ঠিক মতো অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ তালিকায় বাংলাদেশেসহ মোট ৯টি দেশের নাম আছে। বাকী দেশগুলো হচ্ছে মিসর, ভারত, নেপাল, পাকিস্তান, বোতসোয়ানা, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করবে কাতার। শনিবার থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কাজ করে। বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে কোভিড-১৯ এর ঝুঁকি কতটা তার ভিত্তিতে লাল ও সবুজ নামে দুইটি তালিকা ছিলো কাতারের। এখন তার বাইরে একটি ‘ব্যতিক্রমী লাল তালিকা’ করলো দেশটি।

ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলোর যাত্রীদের যা করতে হবে

বাংলাদেশসহ ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলো থেকে কাতারের বাসিন্দাদের ফেরার পর দুই দিন কোয়ারেন্টিন করতে হবে- টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেও। আবার কাতারে নামার আগে ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে।

টিকা না নেওয়া যাত্রীরা কাতারে পৌঁছানোর পর সাত দিন হোম কোয়ারেন্টিন করতে হবে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের পাশাপাশি কোয়ারেন্টিনের ষষ্ঠ দিনেও টেস্ট করাতে হবে। সেই টেস্টে নেগেটিভ এলেই কেবল সপ্তম দিনে কোয়ারেন্টিন থেকে মুক্ত হবেন ওই যাত্রী।

লাল তালিকায় এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ আছে। এসব দেশ থেকে কাতারে ফেরা যাত্রীরা টিকা না নেওয়া থাকলে বা কোয়ারেন্টিন না করলে কাতারে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে।

দেশটির নাগরিক নন এমন যাত্রীদের কাতারে পৌঁছে পিসিআর রিপোর্ট না পাওয়া পর্যন্ত দুই দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে কাতারের নাগরিকদের টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে লাল তালিকাভুক্ত দেশ থেকে এলেও কোয়ারেন্টিন করতে হবে না। সূত্র: বিবিসি বাংলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023