শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনায় বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কমেছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। নতুন করে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ২৪ লাখের নিচে, যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৬ লাখের ঘর। শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৬৯ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০০ কম। এই নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৮৯ হাজার ৩১০ জনে।

আগের দিনের তুলনায় প্রায় ৫০ হাজার কমে গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৬২ জন। করোনার মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৬ লাখ ১১ হাজার ১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৩ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৯৮৯ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৬ হাজার ৩১১ জন এবং প্রাণহানি ঘটেছে ৮ লাখ ৫৫ হাজার ৬৭১ জনের।

গত ২৪ ঘন্টায় প্রাণহানির তালিকায় দুই নাম্বারে আছে রাশিয়া। গত ২৪ ঘন্টায় রাশিয়ায় মারা গেছে ৮০২ জন আর নতুন করে সংক্রমিত ১৫ হাজার ৩১৬ জন।

এদিকে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৯১১ জন।

করোনায় মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আর সংক্রমণের তালিকায় আছে তিন নাম্বারে। গত এক দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ৩২২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৭৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৪৮১ জন এবং মৃত্যু গেছেন ২০৪ জনেড়। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৮৩ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৫ হাজার ১৩ জন মারা গেছেন।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৫৬ জন এবং মারা গেছেন ২৩১ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৫১৫ জন মারা গেছেন।

এদিকে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ৩০৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭৩ লাখ ৯৯ হাজার ৩ জন করোনায় আক্রান্তের পাশাপাশি ১ লাখ ১৪ হাজার ২০৭ জন মারা গেছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৬৪৬ জন, ভিয়েতনামে ১৬৯ জন, তুরস্কে ১৫৬ জন, মেক্সিকোতে ৯৪ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে সর্বপ্রথম করোনাভাইরাসে শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023