শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতে করোনা শনাক্ত বেড়ে লাখ ছুঁই ছুঁই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন, যা আগের দিন (বুধবার) তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭ জন। খবর আনন্দবাজার অনলাইনের। দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।

ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।

ভারত জুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ২৬টি রাজ্যে কোভিডের এ নতুন রূপ ছড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩০ জন। বুধবার এ সংখ্যাটি ছিল ২ হাজার ১৩৫। ভারতের মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ৯৯৫ জন সুস্থ হয়েছেন।

রাজ্যগুলোর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে মোট ওমিক্রন আক্রান্ত ৭৯৭ জন। সুস্থ হয়েছেন ৩৩০ জন। তারপরই রয়েছে দিল্লি (৪৬৫ জন), রাজস্থান (২৩৬ জন), কেরালা (২৩৪ জন), কর্নাটক (২২৬ জন), গুজরাত (২০৪ জন)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023