শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-সকল ইউপি সদস্যদেরকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে কুমিড়া হাইস্কুল মাঠে পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী, আ’লীগ নেতা মোখলেছুর রহমান মিন্টু, মিজানুর রহমান মাসুম, তীর্থ সলিল রুদ্র প্রমূখ।
এরআগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ ভাটরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-সকল ইউপি সদস্যদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সন্ধ্যায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023