শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইউপি নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামের ইউপি নির্বাচনে আনোয়ারায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১২টায় চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম শিকদার। নিহত অংকুর দত্ত সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।

স্থানীয়রা জানান, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় দু’শ গজ দূরে বর্তমান মেম্বার রঘুনাথ শিকদার ও অপর প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অংকুর নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি দিদারুল ইসলাম শিকদার বলেন, সকাল সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় কয়েক’শ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অংকুর দত্ত নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, আনোয়ার উপজেলায় বিপক্ষ মেম্বার প্রার্থীর লোকজনের অতর্কিত হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষ্যদর্শীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়েএলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023