ঐশ্বরিয়াকে ছাপিয়ে যাচ্ছে মেয়ে আরাধ্যা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তবে আনন্দের মুহূর্তগুলো ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে ভুল করেন না সাবেক এ বিশ্বসুন্দরী। ভক্তদের এবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর পোস্টে নিজের ও মেয়ে আরাধ্যার ছবি দিয়েছেন ঐশ্বরিয়া। ছবির ক্যাপশন লিখেছেন— সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা। শান্তিতে কাটুক নতুন বছর। সুস্থতা চাই সবার। ভগবান সবার মঙ্গল করুক।

ছবিতে দুই হাত জোড় করে হার্ট শেপ বানিয়ে পোজ দিলেন আরাধ্যা। সামাজিকমাধ্যমের সঙ্গে যে দারুণভাবে পরিচিত বচ্চনের নাতনি সেটি ছবিতে স্পষ্ট। অনেকে মনে করছেন, ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মেয়ে আরাধ্যা দখল করে নিচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে— ঐশ্বরিয়ার ছবি ছড়িয়ে পড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। মা-মেয়েকেও পাল্টা শুভেচ্ছা জানাতে ভোলেননি ফ্যানরা।

গত ১০ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে ১০ বছর বয়সে পা দিয়েছে। এর মধ্যে ঐশ্বরিয়ার ইনস্টার বেশিরভাগ ছবিতে রয়েছে আরাধ্যা। নায়িকার ২০টি ছবির মধ্যে ১২টিতে আরাধ্যাকে দেখা যাচ্ছে। নেটিজেনরা ধারণা করছেন, আরাধ্যাকে সামাজিক মাধ্যমে পরিচিত করিয়ে দিতে সাহায্য করছেন ঐশ্বরিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালে শেষবার রুপালি পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। শিগগিরেই মনি রত্নমের তামিল ছবি, পুণ্যিয়ানি সেলভান দিয়ে পর্দায় কামব্যাক করছেন তিনি। ছবিতে নন্দিনী এবং তার মা মান্ধাকিনীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ফের একবার ‘গুরু’, ‘বারণ’ পরিচালকের ছবিতে সাবেক বিশ্বসু্ন্দরীকে দেখতে অপেক্ষায় আছেন ভক্তরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023