শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মার্চের আগে ক্লাস বাড়ছে না

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে মার্চের আগে ক্লাস বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীককে বরণ করে নেওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের দেশে মার্চে সংক্রমণ বেড়ে যায়। কাজেই ক্লাসের পরিধি বাড়ানোর জন্য মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। করোনার কারণে গত দুই বছর শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে। আমরা অনেক রকমভাবে ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সিলেবাসে পড়িয়েছি, পরীক্ষা নিয়েছি। সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার কারণে কিছু না কিছু তো বাদ পড়েছে, সেখানে একটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ এবং আবারও সংক্রমণের হার একটু ঊর্ধ্বগামী। কাজেই আমাদের এবছরও করোনা পরিস্থিতি কেমন হবে সেটা একটা চ্যালেঞ্জ। যদি খারাপ হয় তাহলে সেটা বড় একটা চ্যালেঞ্জ হবে।

ক্লাসের সংখ্যা বা পরিধি বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল এখন খোলা। আমরা চেষ্টা করছি ক্লাসের সংখ্যা আরেকটু বাড়াতে। একেবারে পুরো স্বাভাবিক অবস্থায় এই মুহূর্তে যেতে পারছি না। মার্চ মাস পর্যন্ত দেখতে হবে কারণ সংক্রমণের হার প্রতিবছরই বাড়ছে মার্চে। মার্চ যদি ভালোভাবে পার করতে পারি আশা করি আমরা স্বাভাবিকের কাছাকাছি নিয়ে যেতে পারবো।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা নতুন কারিকুলাম নিয়ে আসছি। সেই কারিকুলাম বাস্তবায়নে করোনা যেন বাধা হয়ে না দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদের জন্য করোনাটাই একটা বড় চ্যালেঞ্জ। নতুন কারিকুলাম এখন ট্রায়ালে যাবে তারপরে ২০২৩ সালে বাস্তবায়নে যাবে। এর বাইরে খুব বেশি চ্যালেঞ্জ দেখি না।

শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে বলেন, টিকা চলছে। মাঝখানে রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা ছিল। সেটা দূর হয়ে গেছে। এসএসসি-এইচএসসি পরীক্ষার জন্য নভেম্বরে একটু ঢিলেমি ছিল। অভিভাবকদের দিক থেকেও আমাদের কাছে মনে হয়েছে আগ্রহ একটু কম, সংক্রমণের হার কমে যাওয়ায় আগ্রহও কমে গেছে। এখন তো ওমিক্রনের আশঙ্কা আছে, সবাই আবারও জোর দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023