শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের মাকড়াই কমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ছাত্র হলো- উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)। আজকেই তারা উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ৯ম ও শাহাদাত ৯ম শ্রেণিতে ভর্তি হয়।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেলে চালিয়ে তারা তিনজনই বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়।

সোহেল রানা আরও বলেন, স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023