শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

২০২২ সালে সপ্তাহে কতদিন ক্লাস, জানাল মাউশি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নতুন বছরে (২০২২ সালে) মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিভেদে সপ্তাহের বিভিন্ন দিনে এসব ক্লাস হবে।

মাউশি গতকাল বৃহস্পতিবার এই সময়সূচি ঘোষণা করে। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনার সংক্রমণ পরিস্থিতি মার্চ পর্যন্ত দেখা হবে। এর মধ্যে সংক্রমণ না বাড়লে তারপর শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে পারে। শিক্ষামন্ত্রীর ঘোষণার সঙ্গে মিল রেখেই স্বল্পপরিসরে ক্লাস চালিয়ে যাওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনেও শ্রেণি কার্যক্রম চলমান রাখতে হবে।

করোনার সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও স্বল্পপরিসরে শিক্ষা কার্যক্রম চলছে। নতুন সময়সূচি অনুযায়ী ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ওপর ক্লাস নিতে হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নেওয়া হবে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন ক্লাস হবে। এই দুই দিনের প্রতিদিন তিনটি করে বিষয়ের ওপর ক্লাস নিতে হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ে ক্লাস নেওয়া হবে। আর প্রাথমিকের শ্রেণিগুলোর শ্রেণি কার্যক্রম হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023