শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

দুজন আলোচনা করেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি: তমা মির্জা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। পারিবারিক নাম ফারজানা ইয়াসমিন তমা। ২০১৯ সালে হুট করেই দিয়েছিলেন বিয়ের ঘোষণা। বরের নাম হিশাম চিশতী। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রাজনীতির সঙ্গেও যুক্ত। কানাডায় থাকেন।

বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। তবে সংসার রক্ষা হলো না। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভাঙছে এই তারকার। অনেকদিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন।

এদিকে হিশাম চিশতী আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নিশ্চিত করেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। সেই নোটিশ জাগো নিউজের কাছে এসে পৌঁছেছে।

তবে নোটিশ পাওয়া কথা জানান নায়িকা তমা। তিনি জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়টা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কথা বলতে চাইনি। সত্যি কথা বলতে আমরা দুজন অনেক চেষ্টা করেছি একসঙ্গে থাকার। কিন্তু পেরে উঠিনি। তাই পারিবারিক জায়গা থেকে দুজনে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার।

আমরা অফিসিয়ালি বিষয়টি জানাতে আরও সময় নিতে চেয়েছিলাম। যেহেতু সবাই জেনেছে তাই এ নিয়ে আর জল ঘোলা না হোক।’

‘বিচ্ছেদ হলেও আমরা নিজেদের মধ্যকার সম্পর্কটাকে সম্মানের জায়গা রাখবো’- যোগ করেন নায়িকা তমা।

উল্লেখ্য, ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। ‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তমা।

চলতি বছরে বেশ আলোচনায় এসেছেন রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023