শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

মুক্তিতে বাধা নেই শাকিব-পূজা জুটির ‘গলুই’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

শাকিব খানের ইতিহাসে সম্ভবত ‘গলুই’ প্রথম কোনো সিনেমা, যা এত দ্রুত সময়ের মধ্যে শুটিং, ডাবিং, সেন্সর ও অবশেষে ছাড়পত্র পর্যন্ত পৌঁছালো। সব মিলিয়ে প্রায় তিন মাসের মতো হবে! গতকাল আনকাট ছাড়পত্র পেল শাকিব খান ও পূজা চেরী অভিনীত অনুদানের সিনেমা ‘গলুই’। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক এস এ হক অলিক।

তিনি বললেন, ‘আলহামদুলিল্লাহ। আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সকল শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘এখনো ঠিক হয়নি মুক্তির তারিখ। তবে বিশেষ কোনো দিন বা উৎসবেই ছবিটি মুক্তি দিতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

এখন নির্মাতা-প্রযোজক প্রস্তুতি নিচ্ছেন সিনেমাটি দেশ-বিদেশে একসঙ্গে মুক্তির জন্য। ধারণা করা হচ্ছে, নতুন বছরের প্রথম ঈদেই এটি মুক্তি দেওয়া হবে।

‘গলুই’ দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন শাকিব খান ও পূজা চেরী। এতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। নায়িকা পূজা অভিনয় করেছেন মালা চরিত্রে। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের এই সিনেমার সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

তিনি জানান, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023