শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

অবশেষে বৈঠকে বসছেন বাইডেন ও পুতিন!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

অবশেষ বৈঠকে বসতে যাচ্ছে দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া। দীর্ঘ টালবাহানা কাটিয়ে ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয় ও ইউক্রেন সমস্যা নিয়ে জানুয়ারিতে বৈঠকে বসতে যাচ্ছেন দেশ দুটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণের বিষয়েও বিশদ আলোচনা হতে চলেছে বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে এখনই সেভাবে মুখ খুলছে না ওয়াশিংটন। যদিও সোমবার এই বৈঠকের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পর কিছুক্ষণের মধ্যে নাম না-করার শর্তে আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছিলেন, ১০ জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবারই অবশ্য রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সারগেই র‌্যাবকোভ তারিখটি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, ১০ তারিখ সুইজারল্যান্ডের জেনেভাতে মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা।

উল্লেখ্য, গত জুনে জেনিভাতেই শেষবার মুখোমুখি হয়েছিলেন জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন।
আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ওই কর্মকর্তার বক্তব্য, ‘‘যখন দু’পক্ষ বসবে তখন রাশিয়া যেমন তাদের উদ্বেগের কথা তুলে ধরবে, আমরাও আমাদের অভিযোগ তুলে ধরব।’’ পরে ১২ জানুয়ারি বৈঠকে বসবেন ন্যাটো ও মস্কোর প্রতিনিধিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023