শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহণের বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তার দাবি গ্রেফতার মনির অগ্নিসংযোগ ও ভাঙচুরের মূলহোতা।

তিনি জানান, গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এর পর পরেই কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এই অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রত্যক্ষভাবে জড়িত ছিল মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

গত ২৯ নভেম্বর রাতে রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাস মাঈনুদ্দিন নামে এক শিক্ষার্থীর জীবন কেড়ে নেয়। নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে।

মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা বেশ কয়েক দিন লাগাতার কর্মসূচি পালন করেন সড়কে। পরে পরিবহণ মালিক সমিতি তাদের দাবি মেনে নিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023