ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানহা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে অভিনয় করতে দেখা যাবে বীর প্রতীক তারামন বিবির জীবনী নিয়ে নির্মিত সিনেমায়। এখন ছবিটির জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি। এরমধ্যেই সম্প্রতি শেষ করলেন নতুন একটি বিজ্ঞাপনের শুটিং।

ফ্রোজেন ফুড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। বিজ্ঞাপনে তার সঙ্গে দেখা যাবে ইমতু রাতিশকে। এটি পরিচালনা করেছেন প্রিন্স।

তানহা বলেন, ‌‘কোম্পানিটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। এরপর তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের শুটিং করি। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ ভালো লাগছে। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। আশা করি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, নতুন বছরের প্রথম থেকেই ফ্রোজেন ফুডের বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে।

তানহা জানান, নতুন বছরের শুরুতে বেশ কিছু নাটকে অভিনয় করবেন। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকগুলোর শুটিং শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023