২০২১ সালে বলিউডে বাবা-মা হলেন যারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

করোনার প্রকোপ কমে যাওয়ার স্বস্তি তো ছিলোই। নানা কারণে ২০২১ বলিউডে অনেকের জীবনে আনন্দ বয়ে এনেছে। তার মধ্যে উল্লেখ করা যায় একটি কারণ। সেটি হলো, এবারে অনেক তারকা বাবা-মা হয়েছেন। তালিকায় থাকা বেশিরভাগ তারকাই প্রথম সন্তানের মুখ দেখেছেন।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি
অভিনেত্রী আনুশকা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি গাটঁছড়া বাধেন ১ ডিসেম্বর ২০১৭ সালে। গত বছর তারা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন। চলতি বছরের ১১ জানুয়ারি তারা তাদের মেয়ে ভামিকাকে স্বাগত জানাযন।

কারিনা কাপুর ও সাঈফ আলী খান
সাঈফ আলী খানের সংসারে দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন কারিনা। তার কোল জুড়ে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয় ছোট নবাব।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি
অভিনেত্রী নেহা ধুপিয়া তার ‘বেস্ট ফ্রেন্ড’-এর সাথে গাঁটছড়া বাঁধেন। এই দম্পতি বিয়ে করেছিলেন ১০ মে ২০১৮ সালে। একই বছরের নভেম্বরে তাদের প্রথম কন্যা মেহরকে স্বাগত জানায়। এ বছরের ৩ অক্টোবর এই দম্পতি দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন।

দিয়া মির্জা ও সাহিল সাঙ্গাকে
অভিনেত্রী দিয়া মির্জা ব্যবসায়ী সাহিল সাঙ্গাকে বিয়ে করার পরপরই তার সন্তানকে স্বাগত জানিয়েছেন। তার ছেলে, আভিয়ান ১৪ মে জন্মেছে। অভিনেত্রী উষ্ণ ক্যাপশনসহ নিজের শিশুকে আদর করে জড়িয়ে ধরার একটি ছবি পোস্ট করে সবাইকে সুখবরটি দিয়েছিলেন।

প্রীতি জিনতা ও জিন গুডেনাফের
অভিনেত্রী এবং তার স্বামী জিন গুডেনাফের ১৮ নভেম্বর যমজ সন্তান হয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সন্তান জন্মের ঘোষণা দিয়েছিলেন প্রীতি। এই দম্পতি পাঁচ বছর ধরে বিবাহিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকেন।

শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়
গায়িকা এই বছরের মার্চের শুরুতে তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। তিনি ২০১৫ সালে উদ্যোক্তা শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন এবং এই দম্পতির এই বছরের ২২ মে তাদের সন্তান দেবযান মুখোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023