শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মিয়ানমার বিমান হামলা, থাইল্যান্ডে পালিয়েছে কয়েক হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

মিয়ানমারে কারেন জনগোষ্ঠীর ওপর আবারও বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। গতকাল শুক্রবার বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভয়ে-আতঙ্কে কয়েক হাজার মানুষ পালিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার লে কায় কাও শহরে কারেন জনগোষ্ঠীর বাসিন্দাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এর আগে বিমান হামলা চালানো হয়। ফলে প্রাণ বাঁচানোর তাগিদে থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন বেসামরিক কারেনরা। গত ২ দিনেই ৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে সীমান্ত এলাকায়। যদিও ভুক্তভোগীদের দাবি এই সংখ্যা ১০ হাজারের বেশি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কারেন যোদ্ধারা জাতিসংঘের কাছে লে কায় কাও এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানায়। জান্তার বিমান হামলা ঠেকাতে এই পদক্ষেপ জরুরি বলে দাবি করে তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি জান্তাবিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়াচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023