শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভারতে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাচ ভেঙে পড়েছে।

বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে জেলা কমিশনারের অফিসের কাছেই অবস্থিত জেলা আদালত। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি পাঞ্জাব পুলিশকে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023