শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এবার দক্ষিণের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

পুরান ঢাকার ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হবে। এখন মরদেহ থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, লোকমুখে জানতে পারি, রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। দক্ষিণ সিটির ওই গাড়িটি ও চালককে আটকের চেষ্টা চলছে।

পুলিশের এই সদস্য জানান, নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। বর্তমানে ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন তিনি।

এর আগে, গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন কবির খান নামের আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়। ঘটনার পর দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023