শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বগুড়ার আদমদীঘিতে মাটিভর্তি ট্রাক্টরচাপায় নুর ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে হামিম ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাইসাইকেল আরোহী নুর ইসলাম উপজেলার সান্তাহার পৌর শহরের মাছের আড়ত থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত এবং ইউডি মামলার জন্য প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023