শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বাংলা একাডেমির ৭ পুরস্কার পাচ্ছেন যারা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এ বছর বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিকসভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেওয়া হবে।

পুরস্কারগুলো হলো— রবীন্দ্র পুরস্কার, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার।

এবার বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।

ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলামকে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে মনোনীত করা হয়েছে। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।

প্রথমবারের মতো প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023