শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শীতে নানা রোগের সমাধান ৩ উপাদানে

হেলথ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ কারণে শীত এলেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই এ সময় সুস্থ থাককে ভেষজ উপাদানে ভরসা রাখতে হবে।

প্রাকৃতিক কিছু ভেষজ উপাদান আছে, যার মাধ্যমে শীতে সহজেই আপনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। ফলে সর্দি-কাশিসহ মৌসুমি বিভিন্ন রোগব্যাধি ধারে কাছেও ভিড়বে না। তেমনই ৩ ম্যাজিক ওষুধি উপাদান সম্পর্কে জেনে নিন-

নিমপাতা

শুধু শরীরকে সুস্থ করতেই নয় বরং নিমপাতা ত্বক ও চুলের যত্নেও দুর্দান্ত কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ সমৃদ্ধ নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত রাখে নিমপাতা। নিয়মিত নিমপাতা রস খেলে ডায়াবেটিস সহ বিভিন্ন কঠিন রোগ থেকে রক্ষা মেলে।

আদা

রান্নাঘরের এই উপাদানটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা সবারই জানা আছে। অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আদা শরীরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা কার্যকরী ভূমিকা রাখে। তাই আদা চা খেলে কিংবা খাবারে আদা মেশালে মৌসুমী সর্দি-কাশি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান হবে।

আমলকি

আমলকি ছোট হলেও এতে থাকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। জানেন কি, কমলার চেয়েও বেশি পরিমাণ ভিটামি,ন সি মেলে আমলকিতে। এতে আরও পাওয়া যায় বিটা ক্যারোটিন, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি খাওয়ার রুচি বাড়ায়।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আমলকি কাজ করে। তাই শীতের মৌসুমে দৈনিক আমলকি খান। আমলকির রসও পান করতে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023