শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

‘মহাবিজয়ের মহানায়ক’ মঞ্চে আলোর ঝলকানি, দর্শক সারিতে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

বিজয়ের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনে গান ও কবিতায় মেতে উঠেছে ‘মহাবিজয়ের মহানায়ক’ স্লোগানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় দিনের আয়োজনে মঞ্চে উপস্থাপন করা হয় নাচ, গান, কবিতা, মঞ্চনাটক ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গান। গানে গানে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি। প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে পাশাপাশি আসনে বসেছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023