শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাবার অসুস্থতায় যুবরাজ সালমানই এখন সৌদির ‘অঘোষিত বাদশাহ’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অসুস্থতার খবর নতুন নয়। বয়স ৮৬ বছর হয়েছে বলে কথা! এই বৃদ্ধ বয়সে খুব বেশি কাজের চাপ নিতে পারেন না তিনি। আর করোনাভাইরাস মহামারি শুরুর পর তো প্রায় অন্তরালেই চলে গেছেন বাদশাহ সালমান। গত দু’বছরে খুব বেশি জনসম্মুখে দেখা যায়নি তাকে। এ অবস্থায় রাজশাসনের গুরুদায়িত্ব সামলাচ্ছেন মূলত তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলা যায়, বাবার অসুস্থতায় তিনিই হয়ে উঠেছেন সৌদি আরবের ‘অঘোষিত বাদশাহ’।

কয়েক মাস ধরে সৌদি আরবে সব প্রেসিডেন্সিয়াল বৈঠক, রাষ্ট্রীয় অতিথিদের স্বাগত জানানোর মতো কাজগুলো করছেন যুবরাজ সালমান। এর মধ্যে সৌদি বাদশাহকে প্রকাশ্যে দেখা গেছে কালেভদ্রেই।

২০১৭ সালের জুনে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণার পর থেকেই দেশটির ডি ফ্যাক্টো নেতা বিবেচনা করা হয় ৩৬ বছর বয়সী যুবরাজকে। তবে কিছুদিন আগে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ আর উপসাগর সহযোগী সংস্থার (জিসিসি) সম্মেলনে নেতৃত্ব দেওয়ার আগে তার প্রভাব এত তীব্রভাবে কখনোই বোঝা যায়নি। বার্ষিক ওই সম্মেলনে সাধারণত বাদশাহ সালমানই নেতৃত্ব দেন। কিন্তু এ বছর তার পরিবর্তে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ।

আন্তর্জাতিক থিংক ট্যাংক কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’র ইয়াসমিন ফারুক বার্তা সংস্থা এএফপি’কে বলেন, একজন ক্রাউন প্রিন্স সৌদি আরবের প্রকৃত শাসক হয়ে উঠেছেন, বিদেশি প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করছেন বা শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন, এর আগে এমন ঘটনা ঘটেছে কেবল তখনই, যখন সৌদি বাদশাহদের শরীর খারাপ ছিল।

ইয়াসমিনের মতে, সৌদিতে এখন নতুন যা হচ্ছে তা হলো, বাদশাহ সালমান তার সব দায়িত্ব পালন করলেও ক্রাউন প্রিন্সের জন্য সমান্তরাল, এমনকি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন, যার জাতীয় এবং মিডিয়া গ্রহণযোগ্যতা রয়েছে।

 

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে বাদশাহ সালমান লোহিত সাগরের তীরবর্তী বিলাসবহুল শহর নিওমে আবাস গড়েছেন। কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে তার সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২০ সালের মার্চ মাসে, রাজধানী রিয়াদে। ওই সময় তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে দেখা হয়েছিল তার।

সৌদি বাদশাহ সবশেষ বিদেশ সফর করেছিলেন আরও আগে। সুলতান কাবুসের মৃত্যুতে শোক জানাতে ২০২০ সালের জানুয়ারিতে প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023