শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ঢাবিছাত্রীর মৃত্যু: স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘলার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ইলমার স্বামী ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি।

এ মামলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার একে হত্যা বলছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023