শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

সন্দেহ হলে প্রতিটি ব্যক্তি-যানবাহনে তল্লাশি: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সন্দেহ হলে প্রতিটি ব্যক্তি ও যানবাহনে যথাযথভাবে তল্লাশি করা হবে। নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত ‘নিরাপত্তা বিফ্রিংয়ে’ তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের মহামান্য রাষ্ট্রপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবো আমরা। সন্দেহ হলে প্রতিটি ব্যক্তি ও যানবাহনে যথাযথভাবে তল্লাশি করা হবে। এ নিরাপত্তা ডিউটির গুরুত্ব সর্বাধিক।

তিনি আরও বলেন, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ডিউটি সবসময় আসে না। শতভাগের উপরেও যদি কিছু করার থাকে তা করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা পালন করা পুলিশের জন্য অহংকার, মর্যাদা ও সম্মানের বিষয়। আমরা যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সে বিষয়টি মাথায় রাখতে হবে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023