শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার। ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরস দ্বীপের উত্তরে।

পূর্ব ফ্লোরস এলাকার আন্দোনারার বাসিন্দা নুরাইনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমি মাঠে ছিলাম। লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। আমি এখনও আতঙ্কে কাঁপছি।’

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের প্রাণহানী ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যে এ ভূমিকম্পে প্রাণহানীর শঙ্কা কম বলে উল্লেখ করা হয়েছে।

ইউএসজিএস বলছে, সম্প্রতি ওই এলাকায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছিল। এ কারণে ক্ষতির ঝুঁকি কম রয়েছে। তবে ভূকম্পনের জেরে সুনামি ও ভূমিধস হলে তাতে ক্ষয়ক্ষতি হতে পারে।

এক প্রতিবেদনে জানা যায়, প্রথম ভূকম্পন আঘাত হানার কিছুক্ষণ পর ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্পন আঘাত হানে।

এর আগে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূকম্পন আঘাত হানে। এর জেরে যে সুনামি দেখা দেয় তাতে ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানী হয়। এরমধ্যে কেবল ইন্দোনেশিয়ায়ই মারা যান ১ লাখ ৭০ হাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023