শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

টিকার কার্যকারিতা কমায় ওমিক্রন: ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার সংস্থাটির এক কারিগরি ব্রিফিংয়ে একথা জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডব্লিউএইচওর কারিগরি ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন হিসেবে পরিচিত ‘ডেলটা’র চেয়েও দ্রুত ছড়ায় নতুন ধরন ‘ওমিক্রন’। পাশাপাশি এটি টিকার কার্যকারিতাও কমিয়ে দেয়।

তবে এখন পর্যন্ত ‘ওমিক্রনের’ সংক্রমণে মাঝারি বা উপসর্গবিহীন অসুস্থতার প্রমাণ মিলেছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন এই ধরনটির সংক্রমণ প্রকৃতপক্ষে কতোটা তীব্র হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এখনও যথেষ্ট তথ্য-উপাত্ত নেই।

গত ২৪ নভেম্বর করোনাভাইরাসের এই নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন এ ধরনের নামকরণ করে ‘ওমিক্রন’ এবং একে ‘উদ্বেগজনক’ ধরন বলে আখ্যায়িত করে।

করোনাভাইরাসের নতুন এই ধরন ভারতে শনাক্ত হয় গত ২ ডিসেম্বর। গত শনিবার জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রণের সংক্রমণ শনাক্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023