প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহিঃশত্রু আক্রমণ করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে দেশ। তবে বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী।রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ৮১তম বিএমএ লং কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি প্যারেডে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের একাডেমি হিসেবে পরিণত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাডেটরা যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পায় এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেই ধরণের প্রশিক্ষণ ব্যবস্থাও আমরা চালু করেছি।