শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত ৬ লাখ ছাড়িয়ে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬ হাজার ১৫১ জন এবং এ রোগে মারা গেছেন ৭ হজাার ৪৪৬ জন। এছাড়া, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৫ হাজার ৬৮৩ জন। আক্রান্ত-মৃত্যু-সুস্থতার এই সংখ্যা অবশ্য আগের দিন বৃহস্পতিবারের তুলনায় কিছু কম। বৃহস্পতিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ লাখ ৮৫ হাজার ৩৭৪ এবং মৃতের সংখ্যা ছিল ৮ হাজার ২৭৮। ওইদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ রাখ ৮৪ হাজার ৪৯০ জন।

শুক্রবার বিশ্বের দেশগুলোর মধ্যে চলমান মহামারিতে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ রোগে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবেও শীর্ষে রয়েছে দেশটি।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮২৪ জন এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৫৭৪ জন।

যুক্তরাষ্ট্র ছাড়া এই দিন বিশ্বের অন্যান্য যেসব দেশে আক্রান্ত ও মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- জার্মানি (আক্রান্ত ৫৮ হাজার ৯৬৯, মৃত্যু ৪৯৬), যুক্তরাজ্য (আক্রান্ত ৫৮ হাজার ১৯৪, মৃত্যু ১২০), রাশিয়া (আক্রান্ত ৩০ হাজার ৮৭৩, মৃত্যু ১ হজার ১৭৬), পোল্যান্ড (আক্রান্ত ২৪ হাজার ৯৯১, মৃত্যু ৫৭১), ইতালি (আক্রান্ত ২০ হাজার ৪৯৭, মৃত্যু ১১৮) এবং দক্ষিণ আফ্রিকা (আক্রান্ত ১৯ হাজার ১৭, মৃত্যু ২০)।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৯৯১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৫৩ লাখ ১০ হাজার ৯৯১ জনের।

অবশ্য করোনায় আক্রান্ত হওয়ার পর এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও নিছক কম নয়। করোনায় আক্রান্ত হওয়ার বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৮১ জন।

বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৪১৯। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৪২৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৮ হাজার ৯৯৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023