শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মেক্সিকোতে ট্রাক উল্টে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।

মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রেইলার গাড়ির মধ্যে থাকা অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। টুইটার বার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক টুইট বার্তায় এই দুর্ঘটনাকে ‘খুবই বেদনাদায়ক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023