শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান শিলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

আরটিভিতে বেশ কয়েকবছর আগে হাসান জাহাঙ্গীরের রচনায় ও পরিচালনায় প্রচারিত হয়েছিলো জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বয়রা পরিবার’। এই নাটকে অভিনয় করেই একজন অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন শিউলী শিলা। অন্যদিকে প্রয়াত আইয়ূব বাচ্চুর সুরে ও আগুনের কথায় ও কন্ঠে জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ গানেও মডেল হিসেবে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন শিউলী শিলা।

পরবর্তীতে আরো বেশকিছু গানে মডেল হিসেবে কাজ করেন তিনি। তবে আগুনের গানটির জন্যই বেশি সাড়া পেয়েছিলেন তিনি। বহু দেরীতে হলেও সঙ্গীতা গানটি ২০১৭ সালে ইউটিউবে প্রকাশ করে যা এখন পর্যন্ত ইউটিউবে ৮২ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তবে ভিউয়ার্সের হিসেব বাদেই এই গান অনেক জনপ্রিয় একটি গান।

শিউলী শিলা’র ভাষ্যমতে, এমন একটি গানের সাথে সম্পৃক্ত থাকতে পারাটাও সৌভাগ্যের। এদিকে এরইমধ্যে শিউলী শিলা চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উপস্থাপনায় আছেন শাহরিয়ার নাজিম জয়। এছাড়াও গত ৬ ডিসেম্বর তিনি বিটিভির ‘সেলিব্রেটি আড্ডা’ অনুষ্ঠানেও অংশগ্রহন করেছেন। এটি উপস্থাপনায় আছেন ড্যানি সিডাক।

 

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শিউলী শিলা বলেন,‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমি দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমার জন্য সত্যিই অনেক ভালো লাগার। প্রতিনিয়তই কোন না কোন কাজের জন্য সাড়া পাই। বর্তমানে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। একজন অভিনয় শিল্পীর নিয়মিত কাজে থাকার মাঝেই সবচেয়ে বেশি আনন্দ। এটা সত্যি আমার অভিনয় জীবনে ‘বয়রা পরিবার’ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আবার অন্যদিকে আগুন ভাইয়ের গান আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়-’র জন্যও আমি সাড়া পাই। ইচ্ছে আছে আরো ভালো ভালো গল্পের নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার।’

শিউলী শিলা সিনেমাতেও অভিনয় করেছেন। ইকবাল হোসেন হারুনের পারিচালনায় ‘ভাইয়া নাম্বার ওয়ান’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। এরপর আরো বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেন। খালেদা আক্তার কল্পনার হাত ধরেই মিডিয়াতে শিলার অভিষেক। ‘কে আপন কে পর’,‘ ভালোবেসে মরতে পারি’, ‘পাওয়ার’, ‘নি:শ্বাস আমার তুমি’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তিনি বেলাল আহমেদ’র ‘অনিশ্চিত যাত্রা’ সিনেমায় অভিনয় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023